Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

স্বপ্নের মেট্রোরেলে প্রধানমন্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্বপ্নের মেট্রোরেলে প্রধানমন্ত্রী

সবুজ পতাকা উড়িয়ে বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেলে চড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী স্টেশন থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত আসনে চড়েন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মেট্রোরেলের প্রথম যাত্রী। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।

শেখ রেহানাসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হন তার পরিবারের ১০ সদস্য। রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথ সস্ত্রীক পাড়ি দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

এ ছাড়া প্রথম ট্রেনের নির্ধারিত যাত্রীরা হলেন—স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী, ৩ জন উপমন্ত্রী, প্রধানমন্ত্রীর ৬ জন উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ জন সদস্য, ঢাকা মহানগরের ১২টি আসনের সংসদ সদস্য ও ঢাকার দুই সিটি মেয়র। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১৪ সদস্যকে প্রথম যাত্রায় মেট্রোরেলে চড়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ, মান্নান খান, রমেশ চন্দ্র সেনসহ মেট্রোরেলের উদ্বোধনী যাত্রায় ছিলেন ২২০ জন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী মেট্রোরেলটি দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায়।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি আধুনিক মেট্রোরেল ব্যবস্থায় প্রবেশ করল।

স্বপ্নের মেট্রোরেলে চড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোটবোন শেখ রেহানাসহ দুই শতাধিক যাত্রী।

প্রাথমিক পর্যায়ে শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত জনসাধারণের জন্য স্বপ্নের এই বাহনের দ্বার খুলল। আপাতত সীমিত যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল, যাতে যাত্রীরা ১০ মিনিটেই এই পৌনে ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন।

উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। আগামীকাল বৃহস্পতিবার থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

প্রসঙ্গত, ঢাকার প্রথম মেট্রোরেল লাইন (উত্তরা-মতিঝিল) নির্মাণকাজ ২০১৬ সালের ২৬ জুন শুরু হয়। ২০১২ সালের ১৮ ডিসেম্বর মেট্রোরেলের স্বপ্নযাত্রা শুরু হয়, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় এ মেগা প্রকল্পটির অনুমোদন দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।