Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত: কাদের

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত: কাদের

মনোনীত প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার যে অনুমতি দেয়া হয়েছে তা দলের কৌশলগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

সোমবার (২৭ নভেম্বর) ’৬৯ এর গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে এগোচ্ছে আওয়ামী লীগ। নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই।

 

এর আগে আওয়ামী লীগের কোনো জোট বা সঙ্গী দরকার নেই মন্তব্য করে ক্ষমতাসীন দলের টানা তিনবারের এই সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সঙ্গীর দরকার নেই, আমাদের শক্তি জনগণ। দুষ্কর্মের বন্ধু খুঁজে বেড়ায় বিএনপি।

 

দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। নির্বাচনে দেশের মানুষ ও নেতাকর্মীদের আগ্রহ আছে।

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে। সেজন্য তারা নানা জায়গায় চোরাগোপ্তা হামলা করছে। তাদের নির্বাচন বানচাল করার স্বপ্ন পূরণ হবে না। বিক্ষিপ্ত বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ, তাতে বোমাবাজি-অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।