Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

admin • 09 Apr 2026, 09:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬। এ বিল পাসের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।

বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে। বিরোধীদলীয় এমপিরা এতে না ভোট দেন। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। তবে সংসদ অধিবেশনে বিরতির পর তারা আবার সংসদে ফেরেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে সংসদে ৭২টি বিল আকারে পাস হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।