Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না : মির্জা ফখরুল

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না : মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ম অনুযায়ী হবে, দলীয় প্রতীকে হবে না। তবে জোটের শরীক সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে হবে। 

 

গতকাল সোমবার (২০ জুলাই) শরীক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথান জানান। তিনি জানান, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ৩১ দফা ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

 

বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে ‘ফ্যাসিবাদী শাসনের অবসান’ ঘটে এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়। দীর্ঘ ১৫–১৬ বছর ধরে ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করেছে, তাদের নেতাদের প্রধানমন্ত্রী আজ আলোচনার জন্য আমন্ত্রণ জানান। দীর্ঘ সময়ের আন্দোলনের অভিজ্ঞতা, কারাবরণ, মামলা, গুম ও হত্যার স্মৃতি ঘিরে বৈঠকে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল।

 

মির্জা ফখরুল জানান, প্রধানমন্ত্রী বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী যেসব কার্যক্রম শুরু করেছেন, সেগুলোর বিষয়ে বিভিন্ন দলের নেতারা ইতিবাচক মতামত দিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।