Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

স্থপতি ইমতিয়াজ হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

admin • 27 Mar 2023, 07:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্থপতি ইমতিয়াজ হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

হিজরা ও সমকামি চক্রের ব্ল্যাকমেইলিংয়ের শিকার, নিহত স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া। ৩ জনকে গ্রেপ্তার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এ তথ্য জানিয়েছে গোয়েন্দারা। গতকাল রাতে ঢাকা ও আশপাশের জেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি।

 

স্থপতি ইমতিয়াজ। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে ছিলো সুখি পরিবার। গত ৭ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

 

বিভিন্ন গনমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রচার হয়। তার পরই মুন্সিগঞ্জের সিরাজদিখানের কামারকান্দা সেতু এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

 

এই ঘটনায় অবশেষে মিলেছে হত্যাকারিদের পরিচয়। আজ এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন গোয়েন্দা প্রধান।

 

প্রথমিক জিজ্ঞাসাবাদে মিলেছে হত্যার মোটিভও। ডিবি বলছে হত্যার ঘটনায় জড়িত আরো দুই জনকে শনাক্ত করা হয়েছে।

 

ডিবি বলছে, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র টাকা হাতিয়ে নিতে ইমতিয়াজকে অপহরণ করে। পরে টাকা না পেয়ে তাকে হত্যা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।