Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর..

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর..

স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আত্মসমর্পণ করে আদালতে জামিন চেয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি।   বুধবার (১৩ মে) ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির হন তিনি। 

আগের ধার্য তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আদালত রাহিকে ৫০০ টাকার জামিন বন্ডে মুক্তি দেন। রাষ্ট্রপক্ষ জানায়, মামলার পরবর্তী তারিখ ৯ জুন পর্যন্ত বিষয়টি মীমাংসার সুযোগ রেখে আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন।

তানভীরের আইনজীবী দাবি করেন, এটি স্বামী-স্ত্রীর পারিবারিক ভুল বোঝাবুঝি, এবং তারা এখন সমঝোতার পথে যেতে চান।

মামলার নথি অনুযায়ী, গত ৮ মার্চ তানভীর রাহির স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুষ্পিতা তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই তানভীর তার কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি টাকা দাবিকে কেন্দ্র করে তাকে মারধরের অভিযোগও ওঠে। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন এবং ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন।

অভিযোগ আরও বলা হয়, ১ মার্চ রাতে লালবাগ হোস্টেলের সামনে দেখা করতে বলে তানভীর আবারও ৫০ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে ডিভোর্সের হুমকি দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।