Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

স্ত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টা পরই ফরাসি শিল্পীর আত্মহত্যা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্ত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টা পরই ফরাসি শিল্পীর আত্মহত্যা

আধুনিক শিল্পের প্রতি অযৌক্তিক দৃষ্টিভঙ্গির জন্য সর্বাধিক পরিচিত ফরাসি আর্টিস্ট বেন তার স্ত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টা পরই আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোর ৩টায় বেনের স্ত্রী অ্যানি ভাটিয়ের স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় বিষণভাবে ভেঙে পড়েন আর্টিস্ট বেন।

স্ত্রীকে ছাড়া জীবনকে মূল্যহীন মনে করতে থাকেন তিনি। তাই দক্ষিণ ফ্রান্সে অবস্থিত নিজেদের বাসভবনে অ্যানির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের জীবনের ইতি টানার হৃদয় বিদারক সিদ্ধান্ত নেন ফরাসি শিল্পী।

১৯৬০’র দশকে ফ্লাক্সাস শিল্প আন্দোলনের আলোকবর্তিকা হিসেবে বিবেচনা করা হয় বেনকে। শিল্পের জন্য একটি কৌতুকপূর্ণ এবং পরীক্ষামূলক পদ্ধতি গ্রহণ করেছিলেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট থেকে শুরু করে সিডনির নিউ সাউথ ওয়েলসের আর্ট গ্যালারিও বেনের হস্তাক্ষর শিল্প দ্বারা সজ্জিত হয়েছে।

সূত্র:সিএনএন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।