Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
সারা দেশ জেলার খবর

স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

দিনাজপুরের ঘোড়াঘাটে স্ত্রীর উপর অভিমান করে বিষ পানে মারুফ হোসেন বাবু(৩৬) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে।  ৬ ফেব্রুয়ারি সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারুফ হোসেন বাবু পৌরসভার ৩নং ওয়ার্র্ডের সামসুল হুদার ছেলে।

প্রায় ৭ মাস পুর্বে মারুফ হোসেন বাবর স্থানীয় সুরমা নামে মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মারুফ সুরমা দম্পতির মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। বিষ পানের ঘটনার আগের রাতেও মুঠোফোনে স্ত্রী সুরমার সাথে বাকবিতÐা হয়।পরে স্ত্রীর উপর দীর্ঘদিন থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলফিলো মারুফ-সুরমা দম্পতির মাঝে।

 

তবে সেই মনোমালিন্যর এক পর্যায়ে বিষপান করে মারুফ বাবু। ৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে বিষপান করা অবস্থায় ঘোড়াঘাট পৌর এলাকার ঘাটপাড়া গ্রামে করতোয়া নদী সংলগ্ন ভুট্টার জমি থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

 

নিহত মারুফ হোসেন বাবু (৩৬) দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার এসকে বাজার গ্রামের হুদা মিয়ার ছেলে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলা করতোয়া নদীর ঘাটপাড়ায় পড়ে ছিল নিহত মারুফ হোসেন বাবু জীবিত ্অবস্থায় পড়ে ছিল । তখন তার মুখ দিয়ে ফেনা উঠছিলো ।

 

স্থানীয় কয়েকজন নারী নদীতে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে সেখানে স্থানীয় অনেক লোক জন জড় হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করে।

 

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তাসকিয়া বলেন, সকাল বেলা ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তার অবস্থা আশংকাজনক ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার পুরো শরীরে বিষ ক্রিয়া ছড়িয়ে পড়ে। সকালেই তাৎক্ষনিক তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

 

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, ঘটনা শুনেছি। ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মারা গেছেন। সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।