Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর সারা দেশ

স্ত্রীকে যৌনপল্লীতে পাচারের চেষ্টা, স্বামী আটক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্ত্রীকে যৌনপল্লীতে পাচারের চেষ্টা, স্বামী আটক

নাটোরের লালপুরে সরকারি কর্মচারী পরিচয়ে মানব পাচারকারী, ধর্ষণ ও প্রতারণা মামলার আবুল কালাম আজাদ ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গতকাল বৃহস্পতিবার রাতে লালপুর বাজারের হাজী মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সঞ্জয় কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ শুক্রবার বেলা ১০টার দিকে এসব তথ্য জানান।

 

আবুল কালাম আজাদ (ইমন) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হারদী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

 

র‍্যাব কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, আবুল কালাম আজাদ ওরফে ইমন তাঁর পরিচয় গোপন করে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্নস্থানে বেড়াতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে প্রতারণামূলক নকল কাগজপত্র করে তাঁকে বিয়ে করেন।

 

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, বিয়ের পর আবুল কালাম তাঁর স্ত্রীকে (ভুক্তভোগী) যৌনপল্লীতে যৌনকর্মী হিসেবে পাচারের চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে তাঁর স্ত্রী ঘটনাটি তাঁর মাকে জানান। তাঁর মা বাদী হয়ে রাজবাড়ী জেলার পাংশা থানায় ধর্ষণ, প্রতারণা এবং পাচার সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আবুল কালাম আজাদ ইমন আত্মগোপনে চলে যান।

 

এরপর পুলিশ আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তারে র‌্যাব-৫ এর সহযোগিতা চায়। এর প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদস্যরা নাটোরের লালপুরে অভিযান চালিয়ে হাজী মার্কেট এলাকা থেকে আবুল কালাম আজাদ ইমনকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারের পর ইমনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান র‍্যাব কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।