Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

ভারতের বিহারে নিজ স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী। এ ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, বিয়ের পরও প্রেমিককে ভুলতে পারছিলেন না স্ত্রী। ভালবাসার মানুষের সঙ্গে নিয়মিতই যোগাযোগ ছিল তার।

এ কথা জানার পরও রাগেননি তার স্বামী বরং স্ত্রী ও তার প্রেমিকের পুনর্মিলন করিয়ে দিয়েছেন। সেই মুহূর্তে কেঁদেছেন ঐ নারী। ঘটনাটি বিহার রাজ্যের নওয়াদা জেলার।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি শিব মন্দিরে স্বামীর সামনেই প্রেমিককে বিয়ে করছেন স্ত্রী। তার সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন প্রেমিক। সেই মুহূর্তে কাঁদতে দেখা গেছে ঐ নারীকে।

 

আরো জানা গেছে, সম্প্রতি প্রেমিকের সঙ্গে দেখা করতে গভীর রাতে তার বাড়িতে গিয়েছিলেন ঐ নারী। সেই সময় কর্মসূত্রে বাইরে ছিলেন তার স্বামী। সেদিন ঐ নারীকে হাতেনাতে ধরে ফেলে পরিবারের সদস্যরা।

এরপর তার প্রেমিককে মারধরও করা হয়। পরে দু’জনকে আটকে রাখা হয়। গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হয় তাদের।

 

এদিকে বাড়ি ফিরে পুরো ঘটনা জানতে পারেন ঐ নারীর স্বামী। এর পরই স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঐ নারীর প্রেমিকও বিবাহিত। তার তিন সন্তান রয়েছে।

সূত্র: আনন্দবাজার

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।