Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষা কার্যক্রম জোরদার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান। স্কুল পরিদর্শনে গিয়ে তিনি নিজেই বিভিন্ন শ্রেণিতে পাঠদান করে শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দেন।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় এবং জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমি পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার মান, উপস্থিতি এবং পাঠদান পদ্ধতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের একপর্যায়ে ইউএনও কায়েসুর রহমান শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের ইংরেজি, গণিত ও আইসিটি বিষয়ে পাঠদান করেন। তার সরাসরি অংশগ্রহণে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ বাড়তে দেখা যায়।

 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে সফলতা অর্জনের একমাত্র পথ হলো লেখাপড়া। তাই নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।

 

এ সময় তিনি অভিভাবকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের শিক্ষার প্রতি আরও যত্নবান হতে হবে এবং তাদের নিয়মিত স্কুলমুখী করতে হবে।

 

ইউএনও আরও বলেন, উপজেলা প্রশাসন বেগমগঞ্জের প্রত্যাশা উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ুক মেধার চর্চা এবং গড়ে উঠুক একটি শিক্ষাবান্ধব সমাজ।

 

স্থানীয়রা ইউএনও’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনের সময় ইউএনও’র কাছ থেকে সরাসরি পাঠ নিয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।

 

দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া শিমু বলেন, স্যার আমাদের ক্লাস নিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় প্রেরণা। তিনি খুব সহজভাবে ইংরেজি বিষয়টি বুঝিয়েছেন, তাই বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। আমরা স্যারকে নিয়মিত চাই।

 

অন্যদিকে নবম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ইউএনও স্যার ক্লাস নেয়ায় আমরা খুব উৎসাহিত হয়েছি। গণিতের কিছু কঠিন বিষয় তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এতে পড়ালেখার প্রতি আমাদের আগ্রহ আরও বেড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।