Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর সারা দেশ

স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, লাশ গুম করতে ফেলা হয় নদীতে

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, লাশ গুম করতে ফেলা হয় নদীতে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে ওই ছাত্রীর লাশ গুম করার উদ্দেশ্যে ফেলে দেওয়া হয় বুড়াগৌরাঙ্গ নদীতে। গতকাল রোববার অভিযুক্ত অটো চালক আল আমিন হাওলাদারকে (৩৫) গ্রেপ্তারের পর বেড়িয়ে আসে চাঞ্চল্যকর এ তথ্য। 

এদিকে মারা যাওয়া ওই ছাত্রীর লাশ উদ্ধারে সোমবার (৯ জানুয়ারি) নদীতে জাল ফেলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া আলআমিন চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের ইসমাইল হালাদারের ছেলে। 

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে চরআন্ডা বাজারে মোবাইলে রিচার্জ করতে যায় ওই ছাত্রী। বাজার থেকে বাড়ি ফেরার পথে তার সঙ্গে দেখা হয় অটো চালক আলআমিনের। এসময় আলআমিন তাকে বিলের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে আলআমিন ওই ছাত্রীর শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ নদীতে ফেলে দেয়। 

মারা যাওয়া শিক্ষার্থীর মা বলেন, আমার নিষ্পাপ শিশুর কি দোষ ছিলো। তাকে কেন এভাবে হত্যা করা হলো। আমি আলআমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

নিহতের বাবা আবু তালিব মৃধা বলেন, আমার মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ছে। কেন আমার মেয়েকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করা হলো। আমি আলআমিনের ফাঁসির দাবি জানাচ্ছি। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, নিহত শিশুর লাশ নতী থেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামি আলআমিনকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।