Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

স্কালোনিকে নিয়ে স্বস্তির খবর দিলো আর্জেন্টিনার গণমাধ্যম

admin • 10 Dec 2023, 10:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্কালোনিকে নিয়ে স্বস্তির খবর দিলো আর্জেন্টিনার গণমাধ্যম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে নাটক যেন শেষ হচ্ছে না। কিছুদিন আগে গুঞ্জন ওঠে, মেসির সঙ্গে দ্বন্দ্বের কারণে আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়াতে চান স্কালোনি। এবার বিশ্বকাপজয়ী কোচকে নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম, যা কিছুটা হলেও স্বস্তির খবর আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের জন্য।

 

টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানের আগে না পারলেও পরে ঠিকই সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন লিওনেল স্কালোনি। গণমাধ্যমটির দাবি, দীর্ঘ সময়ের জন্য আর্জেন্টিনার কোচের পদে থাকতে কিছুটা হলেও রাজি হয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। তবে চূড়ান্তভাবে সেই তথ্য জানানোর আগে তিনি কথা বলতে চান অধিনায়ক মেসির সঙ্গে।

   

এর আগে, বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের বরাত দিয়ে গোল ডটকম জানায় মেসির কারণেই দল ছাড়তে পারে স্কালোনি। সেই প্রতিবেদনের উল্লেখ করা হয়, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে রণক্ষেত্র তৈরি হয় রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম। দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে লাঠি চার্জও করে। সে সময় নিজ দেশের সমর্থকদের পাশে দাঁড়িয়ে মাঠ থেকে দল নিয়ে বেরিয়ে যান বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। আর এ নিয়েই মেসির সঙ্গে দূরত্ব তৈরি হয় স্কালোনির।

   

স্কালোনির অনুমতি না নিয়ে দল নিয়ে মাঠ ছাড়ায় মেসির প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন আর্জেন্টিনার কোচ। আবার সেই ম্যাচের পর স্কালোনি যখন নিজের সিদ্ধান্তের কথা ড্রেসিংরুমে সবার মাঝে জানিয়ে দেন সেটি ভালোভাবে নেননি মেসি। দলের সঙ্গে আলোচনা না করে আকস্মিকভাবে এমন সিদ্ধান্ত নেয়ায় স্কালোনির প্রতি ক্ষোভ রয়েছে মেসিরও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।