Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

সৌদি আরব যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য সুখবর

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সৌদি আরব যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য সুখবর

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় কেএসসি ভিসা নামে একটি একীভূত ভিসা পদ্ধতি চালু করেছে। গত মঙ্গলবার রিয়াদে ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে আনুষ্ঠানিকভাবে কেএসএ ভিসা নামের এই প্ল্যাটফর্মটি চালু করা হয়। খবর আরব নিউজ

 

এ প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবের যাবতীয় ভিসা এখানেই পাওয়া যাবে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ৩০টিরও বেশি মন্ত্রণালয়, কর্তৃপক্ষ এবং বেসরকারি খাতের সংস্থার সঙ্গে সংযোগ স্থাপনকারী এই ব্যবস্থাটি হজ, ওমরাহ, পর্যটন, ব্যবসা সম্পর্কিত ভ্রমণ ও কর্মসংস্থানের জন্য ভিসার আবেদনের প্রক্রিয়াকে সহজতর করার জন্য তৈরি করা হয়েছে।

 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সৌদি প্রেস এজেন্সিকে বলেন, ‘অনলাইনে ভিসার আবেদন আরও সহজ এবং গ্রাহকদের সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে নতুন কেএসএ ভিসা সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের সেবা গ্রহণকারী ব্যক্তিরা উপকৃত হবেন।

নতুন এই প্ল্যাটফর্মে চাইলে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত প্রোফাইলও খুলতে পারবেন। এছাড়া ব্যবহারকারীদের ভিসা শনাক্তে সাহায্য করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করবে এই প্ল্যাটফর্ম। কোনো ব্যক্তি যদি নতুন করে ভিসার আবেদন করতে চান, সে ক্ষেত্রে তাকে বিভিন্ন পরামর্শ দিতেও সক্ষম এই প্ল্যাটফর্ম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।