Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজার আটক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজার আটক

সৌদি আরব কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে ১৩ হাজার ৩০৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বসবাস ও কাজের অনুমতি এবং সীমান্ত সম্পর্কিত বিধি লঙ্ঘনের দায়ের তাঁদের আটক করা হয়েছে।

সরকারি নথি অনুযায়ী, ২০-২৬ জুলাই পর্যন্ত বসবাসের অনুমতি সংক্রান্ত বিধি লঙ্ঘনে ৭ হাজার ৭২৫ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করায় ৩ হাজার ৪২৭ জন এবং কাজের অনুমতি সম্পর্কিত বিধি লঙ্ঘনের দায়ে ২ হাজার ১৫৬ জনকে আটক করা হয়েছে।

অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় আটক ৫৭২ জনের মধ্যে ৬২ শতাংশই ইয়েমেনি।

আর ৩৭ শতাংশ ইথিওপিয়ার এবং ১ শতাংশ অন্যান্য জাতীয়তার মানুষ।

এ ছাড়া আরও ৫৮ জন প্রতিবেশী দেশে পাড়ি দেওয়ার চেষ্টাকালে ধরা পড়েছেন। বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অপরাধে আটক করা হয়েছে নয়জনকে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ বা সীমান্ত পাড়ি দিতে কেউ পরিবহন সহায়তা এবং আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।