Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

সৌদি আরবে আইন লঙ্ঘন, এক সপ্তাহে গ্রেফতার ১৬ হাজার বিদেশি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সৌদি আরবে আইন লঙ্ঘন, এক সপ্তাহে গ্রেফতার ১৬ হাজার বিদেশি

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে পরিচালিত সপ্তাহব্যাপী অভিযানে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য ১৬ হাজার ৬৯৫ জনকে গ্রেফতার করেছে। ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে।

 

গ্রেফতারের মধ্যে ১০ হাজার ৫১৮ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৯৫৩ জন সীমান্ত সুরক্ষাবিধি লঙ্ঘনকারী এবং ২ হাজার ২২৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী। খবর গালফ নিউজের।

 

সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ৭৮৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইয়েমেনি, ৪২ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় ৩২ জনকে আটক করা হয়।

 

এছাড়া আবাসিক ও কর্মবিধি লঙ্ঘন করে এবং গোপন কর্মকাণ্ডে জড়িতদের সহায়তা, পরিবহণ বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ১৮ জনকেও গ্রেফতার করা হয়েছে।

 

প্রসঙ্গত, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, কেউ যদি রাজ্যে অনুপ্রবেশকারীদের প্রবেশে সহায়তা করে, তাদের পরিবহণ বা আশ্রয় সরবরাহ করে বা যে কোনও ধরণের সহায়তা বা পরিষেবা সরবরাহ করে তবে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানা এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত পরিবহণ বা আবাসনের যে কোনো মাধ্যম বাজেয়াপ্ত করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।