Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

সৌদিতে ভারী বর্ষণ,ধসে পড়ল মসজিদের ছাদ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সৌদিতে ভারী বর্ষণ,ধসে পড়ল মসজিদের ছাদ

সৌদি আরবে ভারী বৃষ্টি যেন এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দেশটির কোথাও না কোথাও। বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। এর মধ্যেই ধাহরান এলাকায় ভারী বৃষ্টিতে একটি মসজিদের ছাদের একটি অংশ ধসে পড়ে।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসে ধাহরান মসজিদ অবস্থিত। বুধবার ওই এলাকায় ভারী বৃষ্টি ও বাতাস ছিল। এতে মসজিদটির ছাদের একটি অংশ ধসে পড়ে। তবে, এতে কেউ হতাহত হয়নি বলে জানা যায়।

মূলত মসজিদের এই অংশটি ২০ বছর আগে যুক্ত করা হয়। বেশি মুসল্লি হওয়ায় এই ব্যবস্থা করা হয়।

গালফ নিউজ বলছে, এই এলাকায় আরও কয়েকটি মসজিদ ও ভবনের বর্ধিতাংশের কাজ চলমান। আবহাওয়ার এই পরিস্থিতিতে ঝুঁকিতে রয়েছে সেসব ভবন।

এর আগে সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবে বন্যা দেখা দিয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বন্যার কারণে রাস্তাঘাটের সঙ্গে যানবাহনও ডুবে গেছে। এছাড়া অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মদিনা অঞ্চলের স্থানীয় প্রশাসন বন্যার কারণে সতর্কতা জারি করেছে। স্থানীয় জনসাধারণকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। মদিনার মসজিদে নববীতে আসা মুসল্লিদের বৃষ্টি উপভোগ করতে দেখা গেছে। বৃষ্টিতেই মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা গেছে।

সৌদির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি মদিনায় উচ্চ-গতির বাতাসসহ আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।