Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

সৌদিতে এবার নিলামে অংশ নেয়ার সুযোগ পাবেন প্রবাসীরাও

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সৌদিতে এবার নিলামে অংশ নেয়ার সুযোগ পাবেন প্রবাসীরাও

মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবে এখন থেকে প্রবাসীরাও যে কোনো পাবলিক নিলামে অংশ নিতে পারবেন। রোববার (৩০ জুন) এই ঘোষণা দিয়েছে সৌদি জাকাত, ট্যাক্স এবং কাস্টমস অথরিটি (জাটকা)। নতুন এই সিদ্ধান্তকে সৌদি আরবের কাস্টমস নীতির উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

 

সৌদি কাস্টমস অথরিটি জানিয়েছে, যুগান্তকারী এই সিদ্ধান্তের লক্ষ্য স্থল, সমুদ্র এবং বিমানবন্দরগুলোতে নিলাম পদ্ধতির সংগঠন এবং স্বচ্ছতা বৃদ্ধি করা।

 

পরিবর্তিত নিয়মগুলি সৌদির নিলাম প্রক্রিয়াটিকে আরও সহজ করবে বলে মনে করছেন কর্মকর্তারা। তারা বলছেন, সৌদি আরবের নিলাম পদ্ধতিকে আরও দক্ষ এবং সমস্ত স্টেকহোল্ডারদের জন্য প্রবেশযোগ্য করা হবে। এখন থেকে নাগরিক এবং প্রবাসী উভয়েই পাবলিক নিলামে অংশগ্রহণ করতে পারবেন।

 

নতুন নিয়মে সরকারী চ্যানেলের মাধ্যমে সর্বজনীন নিলাম ঘোষণা করা হবে। কাস্টমস অথরিটির ওয়েবসাইটে সবধরনের নিলামের বিবরণ প্রদান করা। যে কেউ নিলামে অংশ নিতে পারবেন এবং এতে সময় এবং শ্রম সাশ্রয় হবে।

 

নতুন নিলাম পদ্ধতি আরও বেশি অন্তর্ভুক্তিমূলক হবে এবং দরপত্রের স্বচ্ছতা বাড়াবে। বাজেয়াপ্ত, পরিত্যক্ত বা জব্দকৃত পণ্য যখন নিলামে তোলা হবে তখন প্রবাসীরাও তা কিনতে পারবেন। আগে প্রবাসীরা সৌদি নিলামে অংশ নিতে পারতেন না।

 

সৌদি নিলাম নীতির এই সংস্কারকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর প্রবাসীরাও এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

সূত্র: সৌদি গেজেট

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।