Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সেব্রিনা ফ্লোরা বেঁচে আছেন, তবে সংকটাপন্ন

admin • 25 Aug 2022, 04:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সেব্রিনা ফ্লোরা বেঁচে আছেন, তবে সংকটাপন্ন
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এখনো বেঁচে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া খবরটি গুজব।  বৃহস্পতিবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।   স্বাস্থ্য মহাপরিচালক বলেন, তার শারীরিক অবস্থা আগের মতোই আছে। এখনো তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে অবস্থা কিছুটা সংকটাপন্ন।    তিনি জানান, ১০ মিনিট আগে ফ্লোরার স্বামীর সঙ্গে উনার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ফ্লোরা বেঁচে আছেন। তবে লাইফ সাপোর্ট আছেন। দেশবাসীর কাছে ফ্লোরার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা দেশে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে সেব্রিনা ফ্লোরাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার এমআরসিপি করা হয়েছিল। এরপর অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়।   মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোগতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। এমএ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।