এক্সক্লসিভ
সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি
admin
• 16 Jun 2026, 02:40 PM
• পঠিত 0 বার
সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের পর এ আদেশ দেন।
এর আগে গত ৯ জুন পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছিলেন আপিল বিভাগ।
আদালত সূত্রে জানা গেছে, সাতজন আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





