বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার আইন জীবী সমিতির উদ্যোগে ১০ম বারের মতো শুরু হয়েছে বইমেলা। আইন বিষয়ে বিভিন্ন প্রকাশনা নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলা।
গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে সুপ্রীম কোর্ট বার আইন জীবী সমিতির ভবন প্রাঙ্গনে শুরু হওয়া এই বইমেলা চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে।
বইমেলায় ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা ‘বাংলাদেশ ল টাইমস’ আইন বিষয়ে অনেকগুলো বই নিয়ে এসেছে। এসবের মধ্যে রয়েছে আদালত অবমাননা আইন, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন,বিমান পরিবহন আইন, জাজমেন্ট অন অ্যারেস্ট অ্যান্ড রিমান্ড, বাহা পারসোনাল ল, ন্যাশনাল ফোর লিডার মার্ডার কেস, বাংলাদেশের ‘প্রথম স্বাধীনতা ঘোষণা’এর মামলা, ঐতিহাসিক রমনা রেসকোর্স ময়দানের মামলা, কো-অপরেটিভ সোসাইটি ল, ল অন ড্রাগস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অব দ্য সি, বাংলাদেশের অর্পিত সম্পত্তি আইন প্রয়োগ ও পরিণতি উল্লেখযোগ্য।
এছাড়া শামীম বুক হাউজ, নিশি ল বুক পয়েন্ট, তুহিন বুক হাউজ, বুক সিন্ডিকেটসহ অনেকগুলো প্রকাশনা সংস্থার বই মেলায় বিক্রি হচ্ছে। তবে প্রতিবারের ন্যায় বই বিক্রয় কম হয়েছে বলে জানান বিক্রেতারা ।
বই বিক্রেতা রিপন দাশ বলেন, এই বছর ৪-৫ টা বুক স্টল বেশি হলেও বিক্রি কমেছে আর ক্রেতা কম থাকায় বই বিক্রি কম বলে জানান এই বই বিক্রেতা।
এটা চলবে ৩১ জানুয়ারি প্রযর্ন্ত তবে ১ দিন বাড়বে বলে জানান বই বিক্রেতা গণ অথ্যাৎ ১লা ফেব্রুয়ারিতে শেষ হবে বলে আশা করছেনেন তারা





