Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

সুপ্রিম কোর্টে জামায়াতপন্থি আইনজীবীদের বিক্ষোভ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টে জামায়াতপন্থি আইনজীবীদের বিক্ষোভ

ডিএমপি কমিশনারের কার্যালয়ে পুলিশ কর্তৃক সুপ্রিম কোর্টের জামায়াতপন্থি চার আইনজীবীকে হেনস্তার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা।

 

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে জামায়াত সমর্থিত সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে শতাধিক আইনজীবী অংশ নিয়ে পুলিশ কর্তৃক আইনজীবীদের হেনস্তা করার নিন্দা জানান। আইনজীবীরা এ ঘটনায় ডিএমপি কমিশনারকে দুঃখ প্রকাশ করে প্রেস নোট দেওয়াসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানান।

 

বক্তারা বলেন, আজ দেশে আইনের শাসন, মানবাধিকার, ভোটের অধিকার নেই। মানবাধিকার ও ভোটের অধিকার আদায়ে আইনজীবীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

 

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সভাপতি গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব, ল’ইয়ার্স কাউন্সিলের নেতা ইউসুফ আলী, আবদুল বাতেন, ড. হেলাল উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ড. গোলাম রহমান ভূইয়া, মো. জালাল উদ্দিন, সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, আইনজীবী ফরিদ উদ্দিন খান, আবদুর রাজ্জাক, কহিনুর হোসেন খান, নাহিদ সুলতানা, আবু বকর সিদ্দিক প্রমুখ।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।