Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

সুপ্রিম কোর্টের টয়লেটের জানালায় ঝুলছিল কর্মচারীর মরদেহ

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের টয়লেটের জানালায় ঝুলছিল কর্মচারীর মরদেহ

সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি টয়লেটের জানালা থেকে মো. কামাল হোসেন (৪৭) নামে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। কামাল হোসেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১ জুন) দুপুর সোয়া ২টার দিকে ভবনের টয়লেটের জানালার গ্রিলে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের সপ্তম তলার (অষ্টম ফ্লোর) টয়লেটের জানালার গ্রিলের বাইরে মো. কামাল হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কামাল হোসেনের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় তারা গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।