Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, গ্রেপ্তার ৩

admin • 23 Apr 2026, 03:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, গ্রেপ্তার ৩

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণাধীন প্রকল্প থেকে মূল্যবান নির্মাণসামগ্রী চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় হাসপাতাল এলাকা থেকে দুজনকে ও বাড্ডা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) ও মো. মাসুম বিল্লাহ (৩৫)। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকার মতো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে হাসপাতালের বেজমেন্ট-২ এ অবস্থিত নির্মাণাধীন প্রকল্পের প্রকৌশল শাখা থেকে একদল ব্যক্তি পরিকল্পিতভাবে মূল্যবান নির্মাণসামগ্রী (স্ক্রাব) চুরি করে মিনি ট্রাকযোগে নিয়ে যায়। ঘটনাটি জানান পর কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি চুরির মামলা করে।

 

মামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হাসপাতাল এলাকা থেকে আল মামুন সরকার ও মো. মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়।

    জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে চারটি মিনি ট্রাকভর্তি নির্মাণসামগ্রী (স্ক্রাব) উদ্ধার করা হয়েছে। এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা হতে পারে।     প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রী দীর্ঘদিন নজরদারিতে রেখে চুরি করেছে। পুলিশ আরও জানায়, এ ধরনের সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।