Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সুপারচার্জিং ব্যাটারিতে মাত্র ৫ মিনিটের চার্জ, গাড়ি ছুটবে ৫৬৩ কিমি

admin • 03 May 2025, 05:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সুপারচার্জিং ব্যাটারিতে মাত্র ৫ মিনিটের চার্জ, গাড়ি ছুটবে ৫৬৩ কিমি

বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতা কন্টেম্পরারি এমপারেক্স টেকনোলোজি লিমিটেড (CATL) বৈদ্যুতিক যানবাহনের জন্য নতুন যুগের সূচনা করল।

 

উন্মোচন করেছে ‘শেনজিং’ নামের একটি সুপারচার্জিং ব্যাটারি, যা মাত্র ৫ মিনিটের চার্জে ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। 

 

পূর্ণ চার্জে এ ব্যাটারি গাড়িকে ৮০০ কিমি. পর্যন্ত চালাতে পারবে, যা বৈদ্যুতিক গাড়ির পারফরম্যান্সে এক বিশাল মাইলফলক। 

 

সাংহাইয়ে এক জমকালো আয়োজনে সিএটিএলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গাও হুয়ান বলেন, ‘পারফরম্যান্সের সীমা ভেঙে আমরা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করছি। আমাদের লক্ষ্য শেনজিংকে বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন মানদণ্ডে পরিণত করা।’ 

 

প্রতিদ্বন্দ্বী বিওয়াইডির নতুন ব্যাটারির চেয়ে ৭০ মাইল বেশি দূরত্ব নিশ্চিত করে শেনজিং ইতোমধ্যেই বাজারে আলোড়ন তুলেছে। শুধু তাই নয়, মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের মতো চরম ঠান্ডায়ও এ ব্যাটারি মাত্র ১৫ মিনিটে ৮০ শতাংশ চার্জ নিতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।