Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

সুদান থেকে জেদ্দায় পৌঁছেছে ৭০ বাংলাদেশি, রাতে ঢাকার উদ্দেশে রওনা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
সুদান থেকে জেদ্দায় পৌঁছেছে ৭০ বাংলাদেশি, রাতে ঢাকার উদ্দেশে রওনা

যুদ্ধকবলিত পোর্ট সুদান থেকে ৭০ বাংলাদেশি নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে রোববার (৭ মে) দুপুরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছে। এসব বাংলাদেশিরা আজ রাত ১টায় জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবে। এছাড়া আরো ৬৫ জন বাংলাদেশি পোর্ট সুদান থেকে অন্য একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।

 

রিয়াদের বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে।

 

সুদান থেকে সৌদি এয়ারফোর্সের একটি ফ্লাইটে ৩৫ জন ও আরেকটি ফ্লাইটে ২৫ জনসহ মোট ৭০ জন বাংলাদেশি জেদ্দা পৌঁছেছে। আরো প্রায় ৬৫ জন বাংলাদেশি যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা দেবে বলে জানা গেছে।

 

সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে। এ সব বাংলাদেশিদের বিশ্রামের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সুদান থেকে ৭০ বাংলাদেশি নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক উপস্থিত ছিলেন।

 

দূতাবাস বলছে, সুদানে প্রায় এক হাজার পাঁচশ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদির বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব প্রস্তুতি গ্রহণ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।