Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

সুখবর দিলেন তামিম, থাকছেন ঢাকা টেস্টে!

admin • 05 Dec 2023, 09:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সুখবর দিলেন তামিম, থাকছেন ঢাকা টেস্টে!

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে থাকছেন তামিম ইকবাল। ক্রিকেটার হিসেবে এই সিরিজ না খেললেও ধারাভাষ্যকার হিসেবে দ্বিতীয় টেস্টে মাঠে থাকবেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এর আগেও ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে তামিমকে।

   

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য দেয়ার কথা জানান তামিম। তিনি লেখেন, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্য প্যানেলে অল্প সময়ের জন্য থাকবো।

 

দুপুর ১২টা ৪০ থেকে ১টা ১০ এবং ১টা ৪০ থেকে ২টা ১০ এ ধারাভাষ্য দেব। কমেন্ট্রি বক্সের অভিজ্ঞতা আবারও নেয়ার জন্য মুখিয়ে আছি।

   

এর আগেই ধারাভাষ্য দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন তামিম। এক অনুষ্ঠানে দেশসেরা এই ওপেনার বলেছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।