Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিসিটিভিতে নকল করতে দেখে এক পরীক্ষার্থীকে বহিষ্কার

admin • 05 May 2026, 06:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিসিটিভিতে নকল করতে দেখে এক পরীক্ষার্থীকে বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জে দাখিল পরীক্ষায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে উপজেলার হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, পরীক্ষা চলাকালে দায়িত্বরত কর্মকর্তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছিলেন। এ সময় আইরমারী ইসলামীয়া মহিলা দাখিল মাদরাসার ছাত্রী বৃষ্টি আক্তারকে নকল করতে দেখা যায়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে কেন্দ্র সচিব ও খয়ের উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন। এ সময় হাতে থাকা নকল সামগ্রীসহ তাকে শনাক্ত করা হয়।  
পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গ ও নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রজুড়ে সিসিটিভির মাধ্যমে নিবিড় নজরদারি রাখা হয়েছে। নকলের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। অভিযুক্ত পরীক্ষার্থীকে হাতেনাতে ধরার পর নিয়ম অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। সিসিটিভিতে নকল ধরা পড়ায় নিয়ম অনুযায়ী ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।