সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বন্ধ রাখা হয় বিদ্যুৎ সরবরাহ।
ফায়ার সার্ভিসের সহযোগিতায় সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এই ঘটনায় কোনো হতাহতের খবরও নেই।
আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।





