Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ সারা দেশ

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুরকা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

 

সোমবার (১ মে) বিকেল সোয়া ৫টার দিকে মহাসড়কের জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- পঞ্চগড়ের রানু খাতুন (৩০)।

 

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, রংপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঘুরকা জোড়া ব্রিজ এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত আসছে...

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।