Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ

সিরাজগঞ্জে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

admin • 29 Jun 2023, 08:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিরাজগঞ্জে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সিরাজগঞ্জের সলঙ্গায় আমের ট্রাক ও গরুর পিক-আপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। এসময় পিকআপে থাকা ৩টি গরু মারা যায়। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, আম বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলগমী ও গরুর পিক-আপটি বনপাড়াগামী হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ চারজন মারা যায় ও দুজন আহত হয়।

এসময় পিকআপে থাকা তিনটি গরু মারা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।