বগুড়া আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট আব্দুল হামিদ খান মারা গেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই আইনজীবীর আত্মীয় অ্যাডভোকেট মেহেদী হাসান টুটুল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল (মঙ্গলবার) বাদ জোহর অনুষ্ঠিত হবে।
বগুড়া আইনজীবি সমিতির শোক প্রকাশ
বগুড়া আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট আব্দুল হামিদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বগুড়া আইনজীবী সমিতি।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: জহুরুল হক জাফর এক শোক বার্তায় বলেন, সিনিয়র আইনজীবীর মৃত্যুতে আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তার মৃত্যুতে সিনিয়র জেলা ও দায়রাজজ আদালতে আগামীকাল (২০ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১১.৩০ টায় ফুলকোর্ট রেভারেন্স সভা অনুষ্ঠিত হবে।





