Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়িতে ধাক্কা, নারী নিহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়িতে ধাক্কা, নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছে। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমানা বেগম কসবা উপজেলার তেতুয়া গ্রামে বারু মিয়ার মেয়ে। আহতরা হলেন সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো. তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা, কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কসবা উপজেলা থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসার পথে উড়শীউড়া এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফোরলেন সড়কের চলমান কাজে ব্যবহৃত রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন একজন মারা যায়।

এ বিষয়ে সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ওসি আবু তাহের জানান, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছে। চারজন চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।