Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিএনজি-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

admin • 23 Jan 2024, 04:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিএনজি-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইসলাম হোসেন (৬২) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পাবনা- সাঁথিয়া আঞ্চলিক সড়কের পাঁচ ধোপাদহ নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত ইসলাম হোসেন সাঁথিয়া উপজেলার ঠহরজনি গ্রামের মৃত জাহীদ আলীর ছেলে৷ এ ঘটনায় আহত একই গ্রামের সামাদ সরদার (৫৮)। হতাহতরা সিএনজির যাত্রী।

 

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানায়, পাবনা থেকে সাঁথিয়ার দিকে আসছিল সিএনজি। অপরদিক থেকে আসছিল ট্রলি। পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এ সময় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইসলাম হোসেনের মৃত্যু হয়৷ আর সামাদ সরদারকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ট্রলির চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।