Saturday, 7 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সারা দেশে ১০ হাজার আনসার মোতায়েন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সারা দেশে ১০ হাজার আনসার মোতায়েন

বিএনপির দ্বিতীয় দফায় ডাকা হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে সারাদেশে ১০ হাজার আনসার মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

 

শনিবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা -২ এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

 

ওই নির্দেশনায় বলা হয়, ১৯ নভেম্বর (রোববার) থেকে ২০ নভেম্বর (সোমবার) পর্যন্ত দেশের সব রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তা প্রদানের জন্য সারাদেশে অনধিক ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে জেলা ম্যাজিস্ট্রেটদের বিষয়টি সমন্বয় করতে বলা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।