Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সারা দেশে ঝড়-বৃষ্টি, নদী বন্দরগুলোতে সতর্কতা

admin • 01 Apr 2023, 08:53 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সারা দেশে ঝড়-বৃষ্টি, নদী বন্দরগুলোতে সতর্কতা

শনিবার ভোরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন সড়কের পাশে পানি জমে যায়। এ অবস্থা রাজধানীসহ সারা দেশে আজ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

সংস্থাটির তথ্যানুসারে, দেশের কোথাও কোথাও আজ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। দুপুর ১ টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, পাবনা, সিলেট, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রামের উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

এসব এলাকার নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এবং অন্য এলাকার নদীবন্দরগুলোতে জারি রয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

 

তবে আগামী ২ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। সেই সাথে বৃদ্ধি পাবে তাপমাত্রা।

 

এদিকে শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় টাঙ্গাইলে ৬৩ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নিকলিতে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।