এক্সক্লসিভ
জাতীয়
রাজনীতি
"সারাদেশে" বিক্ষোভ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ
admin
• 12 Aug 2022, 04:48 AM
• পঠিত 0 বার
আগামী ১৭ আগস্ট সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। ২০০৫ সালের ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে দলটি।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগের জেলা-মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীকে এই কর্মসূচি পালনের সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।
২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। এরপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





