নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ঢাকার সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুত্রুবার (৩০ বিকেল) বিকেল ৪টার দিকে সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া গ্রামের ইডেন পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা জানান, গ্রেপ্তারকৃত মেহেদী হাসানের বিরুদ্ধে কয়েকটি নাশকতাসহ নিয়মিত মামলা রয়েছে। একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। সেই ওয়ারেন্টের ভিত্তিতে বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।





