Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

সাভারে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া তিনজনই মারা গেছেন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাভারে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া তিনজনই মারা গেছেন

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নেমে একে একে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

 

বুধবার (১৫ মার্চ) রাত ৯ টা ৫০ মিনিটের দিকে পাঁচ মিনিট সময় পরপর মরদেহগুলো সেপটিক ট্যাংক থেকে বের করা হয়।

 

এর আগে, বুধবার (১৫ মার্চ) বিকেল তিনটার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মো. মিঠু (২২)। তিনি পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন।

 

বাকি দুইজন হলেন- মো. রাকিব (২২)। তিনি খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে। আর মোহাম্মদ আলী (২৭) রংপুর জেলার গাংগাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে। তারা দুইজনেই আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের শ্রমিক।

 

ফায়ার সার্ভিস ঢাকা জোন -৪ এর উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, আমরা খবর পাই, তিনজন সেপটিক ট্যাংকে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিছুক্ষণ আগে তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা মূলত বিষক্রিয়ায় কারণে মারা গেছে। ট্যাংকের ভেতর অক্সিজেন শূন্য ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।