Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ

সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

admin • 01 Sep 2023, 07:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে জুলফিকার আলী (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত জুলফিকার আলী দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের নজির আলীর ছেলে।

 

নিহতের পরিবারের সদস্যরা জানান, জুলফিকার বৃহস্পতিবার বিকালে মাঠে কৃষি কাজ করার সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।