Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাত বছরের শিশুর নামে মামলা করা বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

admin • 05 May 2026, 06:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাত বছরের শিশুর নামে মামলা করা বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

নাটোরের গুরুদাসপুরে হুসেন আলী নামে সাত বছর বয়সি এক শিশুর বয়স ২১ উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা দায়েরের অভিযোগে বাদীর বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এই নির্দেশ দেন।

শিশু আসামির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামীম হোসেন বলেন, গত ২৬ এপ্রিল সাত বছরের এক শিশু আদালতে হাজির হয়ে গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের আবেদন করেন। এ সময় আদালতের বিচারক মামলার কাগজপত্র পর্যালোচনা করতে গিয়ে দেখতে পান, মামলার বাদী শাহানুর রহমান মামলার এজাহারে ওই আসামির বয়স ২১ বছর উল্লেখ করেছেন। অথচ জন্ম সনদ অনুযায়ী ঘটনার তারিখে শিশুটির বয়স সাত বছর। শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি জানতে পেরে আদালতের বিচারক শিশুটির জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে শিশুটির প্রকৃত বয়স কেন উল্লেখ করা হয়নি এ বিষয়ে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে তলব করেন। সেই মোতাবেক মঙ্গলবার দুপুরে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির হন। পরে আদালতের বিচারক তদন্তকারী কর্মকর্তাকে সাত দিনের মধ্যে শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন এবং মামলার বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগে মামলা করার নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।