Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

সাড়ে ৬ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাড়ে ৬ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর বগি দুটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ মে) রাত ৮টা ২০ মিনিটে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। অপেক্ষারত ট্রেনগুলো ছাড়তে শুরু করেছে।

 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিজ ট্রেন আসার পর ৪২ মিনিটের চেষ্টায় রাত ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়।

 

এর আগে দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেন ঘুরানোর সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উভয় পাশে আটকা পড়ে পাঁচটি ট্রেন।

 

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিজ ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে এসে পৌঁছায়। এরপর তাদের ৪২ মিনিটের চেষ্টায় রায় ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হয়। তারপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।