Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

সাড়ে ২৮ ঘণ্টা পর লাইনচ্যুত সেই ট্রেন উদ্ধার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সাড়ে ২৮ ঘণ্টা পর লাইনচ্যুত সেই ট্রেন উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন সাড়ে ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৫টায় দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনের ৭টি ওয়াগনের উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে। ওয়াগনগুলো উদ্ধার করে পাশের তালশহর স্টেশনে রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, লাইনচ্যুত হওয়া ওয়াগনগুলো উদ্ধার হলেও লাইন মেরামত এখনো শেষ হয়নি। পুরোপুরি মেরামত শেষে ট্রেন চালু হবে। তবে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

এদিকে, মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।

 

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীয় প্রকৌশলী ঢাকা-২ সিরাজ জিন্নাত ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল।

 

এর আগে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তীব্র গরমে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।