Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

সাড়ে ১৭ বছর নিষিদ্ধ হলেন রিজওয়ান জাভেদ

admin • 15 Feb 2024, 09:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাড়ে ১৭ বছর নিষিদ্ধ হলেন রিজওয়ান জাভেদ

২০২১ সালের আবুধাবি টি-১০ লিগে দুর্নীতির চেষ্টা করে ১৭ বছর ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন রিজওয়ান জাভেদ। তার এই দীর্ঘ নিষেধাজ্ঞা শুরু হয়েছে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে। এর আগে একই ঘটনায় নিষিদ্ধ হন বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন।

 

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

 

গত বছরের সেপ্টেম্বরে অভিযোগ গঠন করা হয়েছিল রিজওয়ানের বিরুদ্ধে। এর ১৪ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছিল। তবে যুক্তরাজ্যভিত্তিক ক্লাবে খেলা এই ক্রিকেটার নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো জবাব দেননি। ফলে যেসব অপরাধে অভিযোগ গঠন করা হয়েছিল, সেগুলো তিনি স্বীকার করে নিয়েছেন বলে ধরে নেওয়া হয়েছে।

 

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী পাঁচটি ধারা ভেঙেছেন রিজওয়ান। এ অপরাধে শাস্তি দিয়েছেন আইসিসির কোড অব কন্ডাক্ট কমিটির প্রধান মাইকেল জে বেলোফ।

 

আইসিসির নৈতিকতাবিষয়ক বিভাগের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘পেশাদার ক্রিকেট ম্যাচে বারবার এবং বড় আকারে দুর্নীতি করার চেষ্টার কারণে রিজওয়ান জাভেদকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি অনুতাপ বা আমাদের খেলা রক্ষায় যে নিয়ম আছে, সেগুলোর প্রতি কোনো সম্মান দেখাননি। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।