Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ, বৃষ্টির আভাস

admin • 12 Nov 2023, 09:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ, বৃষ্টির আভাস

আগামী মঙ্গল বা বুধবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বুধবারের পর দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, লঘুচাপ হলে সেটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা কম।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত মনে হচ্ছে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কম, নিম্নচাপ পর্যন্ত যেতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।’

 

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, লঘুচাপ হলে তা আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা বলার জন্য আরো অপেক্ষা করতে হবে।

   

রবিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্টি হতে পারে। এর প্রভাবে মঙ্গলবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পরে বৃষ্টি হলে তাপমাত্রা আবার কমে আসবে।

   

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।