Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

সাগরিকায় রনির ঝড়ের পর তাসকিনের আগুনে পুড়ল আয়ারল্যান্ড

admin • 27 Mar 2023, 07:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাগরিকায় রনির ঝড়ের পর তাসকিনের আগুনে পুড়ল আয়ারল্যান্ড

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

 

রান তাড়ায় নেমে নাসুম আহমেদ আর মোস্তাফিজুর রহমানের প্রথম দুই ওভারে ৩২ রান তুলে নেয় আয়ারল্যান্ড। বাংলাদেশ পড়ে গিয়েছিল ভীষণ চাপে। সেখান থেকে তাসকিন-হাসান মাহমুদের নিয়ন্তিত বোলিংয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা।

 

প্রথম ইনিংসে ১৯.২ ওভার ব্যাটিং করে বাংলাদেশ তুলেছে ৫ উইকেটে ২০৭ রান। বৃষ্টি হানা দেওয়ায় আয়ারল্যান্ডের লক্ষ্যটা কমে নেমে আসে ১০৪ রানে। আর তা করতে হবে ৮ ওভারের মধ্যে।

 

ছোট হয়ে আসা ম্যাচে আইরিশদের সূচনা ছিল দুর্দান্ত। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ৮ ওভারে ৫ উইকেটে ৮১ রান তুলে থেমেছে। আজ রান তাড়ায় নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের পাওয়ার প্লের দুই ওভারে ৩২ রান পেয়ে যায় আইরিশরা।

 

ওভারপ্রতি ১৩ রান রেটের ম্যাচটি দুই ওভার পর সেটি নেমে আসে ১২-তে। পরের দুই ওভারে অবশ্য ম্যাচটা ঘুরে যায়। হাসান মাহমুদ তৃতীয় ওভারে এসে মাত্র ৫ রান এসেছে।

 

সে ওভারেই দুর্দান্ত এক ইয়র্কারে এডেয়ারের স্টাম্প উড়িয়েছেন হাসান। পরের ওভারে তাসকিন আহমেদ আরও ৩ উইকেট নিয়েছেন মাত্র ৭ রান দিয়ে। ম্যাচের মোড় ঘুরে যায় তাতে।

 

৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে রান তাড়ার দৌড়ে পিছিয়ে পড়ে আয়ারল্যান্ড। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্টার্লিংরা। তাসকিন ইনিংসের শেষ ওভারে এসে আরও একটি উইকেট শিকার করেন।

 

তাসকিন ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।