Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ জেলার খবর

সাংবাদিক রুবেল হত্যা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার মানববন্ধন

shibly hasan • 30 Jul 2022, 12:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাংবাদিক রুবেল হত্যা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার মানববন্ধন
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যার সাথে জড়িত সকলের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরের থানামোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান লাকী, কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বাবু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক সোহেল রানা, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলনউল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুন্নাহার সীমা, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, শরিফসহ আরো অনেকে ।
বক্তারা বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ড প্রায় একমাস অতিবাহিত হতে গেলেও পুলিশ এখন পর্যন্ত মামলার মোটিভ জানায়নি। অবিলম্বে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার পরিকল্পনাকারী সহ সকল আসামিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী সদস্য শাহারিয়া ইমন রুবেল।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।