Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাংবাদিক মোশারফ হোসেনের মাতার মৃত্যুতে কুমারখালী প্রেসক্লাবের শোক

admin • 04 Aug 2026, 03:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাংবাদিক মোশারফ হোসেনের মাতার মৃত্যুতে কুমারখালী প্রেসক্লাবের শোক

কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক খবরওয়ালা পত্রিকার কুমারখালী প্রতিনিধি ও সহকর্মী সাংবাদিক মোশারফ হোসেনের শ্রদ্ধেয় মাতার ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঐতিহ্যবাহী কুমারখালী প্রেসক্লাব।

মঙ্গলবার (৪ আগস্ট) কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানার স্বাক্ষরিত এক যৌথ শোকবার্তায় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “মহান আল্লাহ তাআলা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক ধৈর্য ও সাহসের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।”

উল্লেখ্য, সাংবাদিক মোশারফ হোসেনের মাতা আজ মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমার জানাজার নামাজ আজ বাদ এশা তেবাড়ীয়া-খয়েরচারা-মাঠপাড়া গোরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।