Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

সাংবাদিক প্রবেশ ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সাংবাদিক প্রবেশ ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের তথ্য সংগ্রহে অবাধ প্রবেশাধিকারের সুযোগ না দেয়ায় কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন করেছেন গণমাধ্যমকর্মীরা। বুধবার (৮ মে) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের বিষয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সপ্তাহে একদিন করে সাংবাদিকদের সঙ্গে বসবে কেন্দ্রীয় ব্যাংক। তবে এমন সিদ্ধান্ত মেনে নেয়া হবে না জানিয়ে সাংবাদিকরা এদিন বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন করেন। পরে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এর আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপের অভিযোগে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অর্থনীতি বিটের রিপোর্টাররা। তারা অভিযোগ করেন, তথ্য সংগ্রহে কেন্দ্রীয় ব্যাংকে অবাধ প্রবেশে বাধা দেয়া হচ্ছে। আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের অবাধ প্রবেশের সুযোগ থাকলেও বর্তমানে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এমন অভিযোগ ওঠার পর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ছাড়াও নানা মহল থেকে এর তীব্র নিন্দা জানানো হয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এটিকে দুই পক্ষের পারস্পরিক ভুল বোঝাবুঝি বলে আখ্যা দেয়া হয়। তবে বিষয়টির সুরাহা না হওয়ায় বুধবার প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী কেন্দ্রীয় ব্যাংকের ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।