Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ট্রাফিক পুলিশের হাতে আটক যুবক

admin • 24 Jun 2026, 03:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ট্রাফিক পুলিশের হাতে আটক যুবক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে রিকশা চালকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ
আটক ব্যক্তির নাম মো. সজিব পাঠান সম্রাট (২৮)।
ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সদস্যরা জানতে পারে, এক ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে রিকশা চালকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. সজিব পাঠান সম্রাটকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব পাঠান সম্রাট জানান, তিনি এক ব্যক্তির কাছ থেকে সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড সংগ্রহ করেন। পরে সেই আইডি কার্ড ব্যবহার করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন।
আটক ব্যক্তিকে যাত্রাবাড়ী থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।